⭐ Easy Return Policy
আমরা চাই, Korean Skin Care Shop থেকে অর্ডার করার সময় এবং প্রোডাক্ট হাতে পাওয়ার পরও আপনি নিশ্চিন্ত থাকুন। তাই আপনার সুবিধার জন্য রয়েছে আমাদের Easy Return Policy।
✔ ডেলিভারির সময় প্রোডাক্ট চেক করুন
প্রোডাক্ট হাতে পাওয়ার পর ডেলিভারি পারসনের সামনে প্যাকেজ খুলে প্রয়োজন অনুযায়ী চেক করতে পারবেন।
প্রোডাক্ট ঠিক থাকলে গ্রহণ করুন এবং পেমেন্ট করুন।
যদি প্রোডাক্টে কোনো সমস্যা, ক্ষতি, অসঙ্গতি বা এমন কিছু দেখতে পান যার কারণে আপনি প্রোডাক্টটি গ্রহণ করতে চান না, তাহলে সঙ্গে সঙ্গেই ডেলিভারি পারসনের কাছে রিটার্ন করতে পারবেন।
এর জন্য কোনো অতিরিক্ত Return Charge নেই।
✔ আগে থেকে পেমেন্ট করা থাকলে?
আগে থেকেই পেমেন্ট করা অর্ডারের ক্ষেত্রেও চিন্তার কিছু নেই।
প্রোডাক্টে সমস্যা থাকলে বা আপনি প্রোডাক্টটি গ্রহণ না করলে, যাচাই শেষে প্রযোজ্য ক্ষেত্রে রিফান্ড বা রিপ্লেসমেন্ট দেওয়া হবে।
আমাদের লক্ষ্য হলো, অপ্রয়োজনীয় ঝামেলা ছাড়াই সমস্যার সমাধান করা।
⭐ কেন ডেলিভারির সময় চেক করার সুবিধা রাখা হয়েছে?
Korean skincare brands সময়ের সাথে তাদের packaging, label, batch code, MFG/EXP information এবং product design আপডেট করতে পারে।
তাই একই প্রোডাক্টের পুরোনো ও নতুন প্যাকেজিংয়ের মধ্যে পার্থক্য থাকা স্বাভাবিক। অনেক সময় এই পরিবর্তনগুলো সম্পর্কে জানা না থাকায় প্রোডাক্টের authenticity বা packaging নিয়ে বিভ্রান্তি তৈরি হতে পারে।
আমরা প্রয়োজন অনুযায়ী তথ্য, ব্যাখ্যা ও রেফারেন্স দিয়ে বিষয়গুলো পরিষ্কার করার চেষ্টা করি।
তারপরও যদি কোনো কারণে প্রোডাক্টটি গ্রহণ করতে আপনার অস্বস্তি থাকে, তাহলে সবচেয়ে সহজ সমাধান হলো:
প্রোডাক্ট চেক করুন → ঠিক থাকলে গ্রহণ করুন → সমস্যা থাকলে সঙ্গে সঙ্গেই রিটার্ন করুন।
এতে আপনারও সময় ও ঝামেলা কমে, আমাদেরও অপ্রয়োজনীয় বিতর্ক এড়ানো যায়।
⭐ ডেলিভারির সময় চেক করা সম্ভব না হলে?
কখনো আপনি বাসায় না থাকা, জরুরি কাজ বা অন্য কোনো কারণে ডেলিভারি পারসনের সামনে প্রোডাক্ট চেক করতে নাও পারেন।
এমন ক্ষেত্রে আমাদের Verification Process রয়েছে।
প্রোডাক্ট রিসিভ করার সময় একটি পরিষ্কার Unboxing Video করে রাখার অনুরোধ করছি।
ভিডিওতে চেষ্টা করবেন:
- প্যাকেজের বাইরের অংশ
- বক্স/প্যাকেট খোলার মুহূর্ত
- প্রোডাক্ট বের করা
- প্রোডাক্টের সম্পূর্ণ অবস্থা
একটানা ভিডিওতে রাখতে।
যদি প্রোডাক্ট ক্ষতিগ্রস্ত থাকে, ভুল প্রোডাক্ট আসে, কোনো অংশ অসম্পূর্ণ থাকে বা অন্য কোনো সমস্যা পাওয়া যায়, তাহলে Unboxing Video আমাদের দ্রুত বিষয়টি যাচাই করতে সাহায্য করবে।
সমস্যাটি আমাদের পক্ষ থেকে হয়েছে বলে যাচাই হলে প্রয়োজন অনুযায়ী Return, Refund অথবা Replacement দেওয়া হবে।
⭐ Authenticity ও Packaging নিয়ে কোনো সন্দেহ হলে
আমরা সবসময় চেষ্টা করি প্রতিটি প্রোডাক্ট সম্পর্কে সঠিক তথ্য দেওয়ার।
তবে Korean brands-এর packaging বা product design পরিবর্তন হওয়ার কারণে পুরোনো ও নতুন প্যাকেজিংয়ের মধ্যে পার্থক্য দেখা যেতে পারে।
তাই শুধু প্যাকেজিংয়ের পার্থক্য দেখেই কোনো প্রোডাক্টকে নকল মনে করার প্রয়োজন নেই।
আপনার কোনো প্রশ্ন বা সন্দেহ থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা প্রয়োজন অনুযায়ী বিষয়টি ব্যাখ্যা ও যাচাই করতে সহযোগিতা করব।
⭐ আমাদের Easy Return Policy-এর মূল কথা
প্রোডাক্ট হাতে পাওয়ার সময় চেক করুন।
ঠিক থাকলে নিশ্চিন্তে গ্রহণ করুন।
সমস্যা থাকলে তখনই রিটার্ন করুন।
আমরা চাই আপনার Korean skincare shopping experience হোক সহজ, স্বচ্ছ এবং নিশ্চিন্ত।