Cosrx The 6 Peptide Skin Booster Serum হলো একটি মাল্টি-টাস্কিং সিরাম, যা ত্বকের একাধিক সমস্যার সমাধান করে একসাথে। এর হালকা ও পানির মতো তরল (Water-based) টেক্সচার ব্যবহারের সাথে সাথেই ত্বকের গভীরে শোষিত হয়ে যায়। এটি স্কিনকেয়ার রুটিনের একদম শুরুতে (টোনারের মতো বা টোনারের পরপরই) ব্যবহার করতে হয়, যা পরবর্তী স্কিনকেয়ার প্রোডাক্টগুলোর কার্যকারিতা এবং শোষণ ক্ষমতা আরও বাড়িয়ে দেয়।
৬টি পেপটাইডের কার্যকারিতা ও উপকারিতা:
ত্বকের ইলাস্টিসিটি ও দৃঢ়তা: এটি ত্বকের কোলাজেন উৎপাদন বাড়িয়ে ঝুলে পড়া ত্বককে টানটান ও ফার্ম করে তোলে।
পোরস ও ফাইন লাইনস নিয়ন্ত্রণ: ত্বকের টেক্সচার উন্নত করে বড় হয়ে যাওয়া পোরস সংকুচিত করে এবং বয়সের ছাপ বা ফাইন লাইনস দূর করতে সাহায্য করে।
ব্রাইটেনিং ও স্কিন টোন ইমপ্রুভমেন্ট: এটি ডাল বা নিষ্প্রাণ ত্বককে ভেতর থেকে পুনরুজ্জীবিত করে পলকেই একটি হেলদি ও গ্লোয়িং লুক দেয়।
সুদিং ও হাইড্রেটিং: ত্বককে হাইড্রেটেড রাখার পাশাপাশি যেকোনো ধরনের ইরিটেশন বা রেডনেস শান্ত করে।
নন-স্টিকি ফর্মুলা: অত্যন্ত লাইটওয়েট হওয়ায় এটি ত্বকে কোনো আঠালো ভাব বা ভারী অনুভূতি তৈরি করে না। সব ধরনের ত্বকের জন্য এটি সম্পূর্ণ নিরাপদ ও উপযোগী।
কীভাবে ব্যবহার করবেন:
মুখ ভালোভাবে পরিষ্কার করার পর স্কিনকেয়ার রুটিনের প্রথম ধাপ হিসেবে পর্যাপ্ত পরিমাণে সিরাম পুরো মুখে আলতোভাবে ম্যাসাজ করে লাগিয়ে নিন। এটি ভালোভাবে শোষিত হওয়ার পর আপনার নিয়মিত মেলাসমিন, ভিটামিন সি, রেটিনল বা ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন। ভালো ফলাফলের জন্য দিনে ও রাতে দুবার ব্যবহার করুন।

