রোদে পুড়ে স্কিন লাল হয়ে যাওয়া বা হুটহাট র্যাশ ওঠার সমস্যায় যারা ভুগছেন, তাদের জন্য TONYMOLY-র এই সুদিং জেলটি লাইফসেভার হতে পারে। এতে আছে Houttuynia Cordata (হার্টলিফ) এবং Cica-র পাওয়ারফুল কম্বিনেশন, যা স্কিনকে ইনস্ট্যান্ট ঠান্ডা করে এবং যেকোনো ইরিটেশন কমিয়ে ফেলে। এর টেক্সচারটা একদম পানির মতো হালকা, তাই স্কিনে লাগানোর সাথে সাথেই শুষে নেয় এবং কোনো চটচটে ভাব থাকে না। শুধু মুখে নয়, হাত-পা বা রোদে পোড়া যেকোনো জায়গায় এটি ব্যবহার করা যায়। বিশেষ করে গরমের দিনে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা এই জেলটি মুখে লাগালে যে আরাম পাওয়া যায়, তা বলে বোঝানো সম্ভব নয়। ৩-শ এমএল-এর এই বড় বক্সটি আপনার অনেকদিন নিশ্চিন্তে চলে যাবে।

